মামনির জন্য
- এ কে সরকার শাওন - কথা-কাব্য

মামনির জন্য
এ কে সরকার শাওন

মামনির তোমার জন্য
শুভেচ্ছা নিরন্তর
আমাদের অন্তরে।
তোমার যাত্রা শুভ হউক;
ভাল থেকো সবসময়
সবখানে পৃথিবীর চেনা-অচেনা
যে কোন বন্দরে প্রান্তরে।

সুন্দর, নির্মল, অকপট
হাসিটা অটুট থাকুক চিরকাল।
তোমার চলার পথটাি মসৃন হউক।
ডিঙ্গিয়ে যাও শত শত বাধাঁর পাহাড়।
চড়াই-উৎরাই-আধাঁর পেরিয়ে
তুমি এগিয়ে চল দুর্বার গতিতে,
সদা-সর্বদা প্রার্থনা আমাদের।
তুমি থাক না কেন
পৃথিবীর যে কোন প্রান্তরে।

জীবনের প্রতিটি ক্ষেত্রে
তুমি তুমি বিজয়ীনি হও।
তোমার আলোকিত হাসির ছোঁয়ায়
সব আধাঁর দূরীভুত হউক,
জ্যোতি ছড়াক মেরুতে মরুতে!
তোমার অবস্থান হউক
পৃথিবীর শীর্ষ-চূড়াতে।
তুমি হও দেশ ও দশের গর্ব
তুমি হও সবার অহংকার,
বিধাতার কাছে
কায়োমনে প্রার্থনা আমার।

আবার তুমি আসবে ফিরে,
ধরার সুখ-রাজ্যে,
আমাদের প্রিয় বাংলাদেশে
আপন নিবাসে।
সুন্দর, নির্মল, অকপট হাসি হেসে
আমাদের স্বর্গসম এই ছোট্ট কুটিরে;
বিজয়ীনির বেশে,
আমাদের ভালবেসে।

আজ ১৬ নভেম্বর ২০১৮ সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে আমার মা (‍তূর্ণা মামনি) ১০ দিনের শিক্ষা সফরে (with teachers & some selected 1st year students of her college ) দেশের বাহিরে (Neighbor Countries) সময় /রওয়ানাা হবার প্রাক্কালে এই ছবিটি তোলেন ফয়সাল।

একডালা, নাটোর। ১৬.১১.২০১৮

https://www.facebook.com/photo.php?fbid=2340533969307651&set=a.103353853025685&type=3&theater


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026