অতৃপ্ত – হৃদয়
- ফয়জুস সালেহীন

সারাটি দিন বড় এলোমেলো ভাবে কাটিয়েছি ।
অলসতায়, অস্থিরতায় আর বিষণ্ণতায় কাটিয়ে দিয়েছি সারাটি দিন।
শেষ বিকেলে তুমি এলে আমার বাগানে
আমার অস্থিরতা , বিষণ্ণতা কখন যে ভীষণ ভাললাগা হয়ে গেলো
টেরই পেলাম না ।
হঠাৎ টের পেলাম আমার সমস্ত হৃদয়ে শুধু তুমি ।
কিন্তু নীড় ফেরা পাখির মত তুমিও ফিরে গেলে গোধূলি বেলায় ।
তুমি তো জানতেই গোধূলিতে আমার ফিরতে হবে ,
এত দেরী করে এলে কেন তবে ?
আমার রাত যে এখন নির্ঘুম ভাবে কাটে
আমি নির্ঘুম রাত কাটাতে চাই তোমার স্মৃতির সাগরে সাঁতার কেটে ।
কিন্তু স্মৃতি যে বড় কম !
স্মৃতির হাঁটুজলে সাঁতার কাটা যে বড় কষ্টের
আমার অতৃপ্ত হৃদয় তাই ছটফট করছে ।

১৩-২-৯৬


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।