নির্বোধেরা
- ফয়জুস সালেহীন
বৃক্ষটির কাছে এসেছে যারা ফলের আশায়
তাদের কেউ কোনদিন এক ফোঁটা জলও দেয়নি বৃক্ষটির গোঁড়ায় ।
তাদের কাড়াকাড়ি আর ঝাপটাঝাপটি তে বৃক্ষটি যে ভেঙে যাওয়ার উপক্রম ,
সেটা তাদের কেউ করছেনা অনুভব ।
একবারও ভাবছেনা , বৃক্ষটি যদি মরে যায় ,-
তাহলে ফল পাবে কোথায় ?
১৭-২-৯৬
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।