বিসর্জন
- মেহেদী হাসান সাকিব
নি:স্তব্দ রাত,
আকাশের তারা চেয়ে আছে
অন্ধকার পৃথিবীর দিকে,
আর চাদটা,
হ্যাচাক লাইটের মত
ফকফকিয়ে হেসে স্বাগত জানাচ্ছে
আধার অালোর এই লুকিচুরির খেলায়...
জোনাক পোকা চাদের কাছ থেকে অালো
ধার করে এনে সেও যে লুকোচুরি খেলছে
চাদেরই সাথে..!!
কিন্তুু ঝিঝি পোকারা ছন্নছাড়া ভাবে ডেকে বাড়িয়ে দিচ্ছে অন্ধকারের অাবেশ ...
পুথিবীর বুকে অদ্ভূত আলো ছায়ার এই খেলায় বাদ যায়নি ঘুমন্ত পাখিরাও,
তারাও ঘুমের ঘোরে ডেকে স্বাগত জানাচ্ছে অাধার আলোর সম্মিলনকে,
ক্ষনে ক্ষনে কুকুরের গগনবিদারী ডাক, রাতকে ভারী করে তুলছে,
এই অনুভূতির ভেলায় প্রকৃতি সানন্দে অংশ নিয়েছে ,
ঘুমকাতুরে মানুষেরা যে রাত্রের গভীরতার মাঝে হারিয়ে গিয়েছে স্বপ্নজালের গহীন অন্তরালে,
কিন্তু রাতজাগা নিশাচর মানুষেরা যে রাতকে ভালবেসে ফেলেছে,
গভীর রাত আর স্নিগ্ধ চাদ যে রাতজাগা মানুষের সাথে গল্প করে সময় কাটায়...
এটা একমাত্র নিশাচর মানুষই জানে!!
নিশাচর মানুষ পারে
সুখতারার কাছ থেকে সুখ ছিনিয়ে আনতে,
আর সন্ধা তারার কাছ থেকে ছিনিয়ে আনতে রাত্রির মোহময়তা।
তবুও কি,
মানুষ অাঘোর ঘুমে,বিসর্জন দেবে
অনিন্দ্যসুন্দর রূপকথার গল্পময় রাতটাকে?
(মেহেদী)
১৯/০১/১৭
রাত ৩:৫১
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।