দুঃশাসনের মূলমন্ত্র ধ্বংসসাধন
- ফয়জুস সালেহীন

হে বীর জনগণ-
করবে কি শুধু আন্দোলন ?
ঘটাবে স্বৈরাচারের পতন
বইবে গণতন্ত্রের সমীরণ
হবে গণতান্ত্রিক সরকারের আগমন
ফের গণতান্ত্রিক সরকারের স্বৈরাচারী দুঃশাসন ।
আবারো আন্দোলন
আবারো স্বৈরাচারের পতন।
আবারো রক্তক্ষরণ
বার বার কেন এত আন্দোলন ?
কেন এত রক্ত খক্ষরণ ?
কেন বার বার গণতন্ত্রের মরণ ?
আর নয় আন্দোলন
এবার করতে হবে দুঃশাসনের মূলমন্ত্র ধ্বংসসাধন
তবেই না গণতন্ত্র বেঁচে রবে আজীবন
এ জাতির হবে উজ্জীবন ।

২৬-৩-৯৬


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।