তোমার পরশে লাজুক হই
- সিফাত আহমেদ

তোমার পরশে হই লাজুক
গুটিয়ে নেই নিজেকে!
পরক্ষণেই তোমার ভালোবাসা
ছুঁতে যায় আমাকে!


পাশাপাশি আছি দুজনে
জন্মেছিও মোরা একসাথে!
এরপর শুরু হল পথচলা মোদের
ভালোবাসে এত নিবিড়ভাবে!


মুহূর্ত গুলো কাটছে সুখে!
দিনগুলো পেরুচ্ছে স্বপ্নের মতন!
ক্ষণকালের জীবন তবুও
স্বপ্ন দেখছি জন্ম জন্মান্তরের মতন!


অঙ্গে মোদের রূপের প্লাবন
চোখ জুড়ানো রঙিন স্বপন!
সবার চোখের দৃষ্টি কাড়ে
আমরা দুজন এত আপন!


সবাই বলে তুমি আমার
আর আমি যে তোমার মতো
তুমি আছ বলেই হয়তো
রূপ আমার বাড়লো এতো!


আছি মোরা খুব আনন্দে
উঠি দুলে বইলে পবন!
সবার চোখের সামনে দিয়েই
গড়ছি মোদের আলাদা ভুবন!


সিফাত আহমেদ
২২/১১/২০১৮
সকাল ৯ টা ২৮ মিনিট


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026