শুভ জন্মদিন
- সিফাত আহমেদ

বছর জুড়ে অপেক্ষায় ছিলাম যে দিনটির
অবশেষে এল সে দিনটি!

অপেক্ষার শত শত দীর্ঘ দিবস ও রজনী
অবশেষে পোহালো!
সময়ের স্রোত অতিক্রম করে তরী পাড়ে এসে ভিড়লো!
ক্যালেন্ডারের পাতা উল্টে দিনগুলো পাল্টে
সে প্রতিক্ষিত তারিখে এসে পৌছালো!
এলো সে আকাঙ্খিত দিনটি!

ভুলে যেতে পারি আমি সব তারিখ
ইতিহাসের যত বিষাদময় কিংবা স্বর্ণালী দিন!
এমনকি নিজের আপন পদাপর্নের দিনটিও!

কিন্তু এ তারিখটি যে ভুলবার নয়!
কারণ এ তারিখে যে তুমি এসেছে এ ভুবনে!
এই তারিখেই যে তুমি এসেছে আমার কাছে!
খুঁজে পেয়েছ আমাকে!
প্রথম পরিচয়,
অতঃপর পথচলার শুরু যে মোদের এ দিনটিতেই!
কত দিন, মাস, বছর পেরিয়ে গেল!
কত মানুষ এল আর হারিয়ে গেল জীবনের পটভূমি থেকে!
কিন্তু মোরা রইলেম আজও একসাথে!

ভাবিনি আমি কোনদিন যেন তোমায় পাবো!
ভাবিনি যে, তোমায় পেয়ে এতদূর পথ চলবো একসাথে!
কিন্তু সময়ের ডানায় ভর করে সত্যিই মোরা আজও একসাথে!

জানি দিনটি বিশেষ অনেকের জন্যে
তারা হয়তো তোমার সবচেয়ে নিকটজন-
আমি হয়তো নিকটজন নই
কিন্তু তোমার হৃদয়ের একজন!

হৃদয়ের গোপন জায়গায়
যেখানে আমি নিয়েছি দখল!
সেখানে রইবো আমি চিরটিদিন এই আমার প্রত্যাশা!

শুভ জন্মদিন তোমায়!
সুখি হও!
দীর্ঘজীবি হও!
হউক পথচলা মোদের আরও দীর্ঘায়িত!
তারিখটি ঘুরে আবার আসুক
আসতেই থাকুক চিরদিন!


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026