শুধু ভালবাসা
- ফয়জুস সালেহীন
শুধু ভালবাসা
নয় কোন ঈপ্সা ।
নয় কোন জিজ্ঞাসা
মোর ভালবাসা খাসা ।
থাকুকনা জীবনে মোর চির অমানিশা ,
তবুও নেই পূর্ণিমার প্রত্যাশা ।
শুধু ভালবাসা , শুধু ভালবাসা ।
নাইবা পেলাম তোমার ছোঁয়া ,
তোমার জীবনে নাইবা পড়ল আমার ছায়া ।
নাইবা হলাম তোমার সুখের কাঁটা ,
নাইবা হলো একই পথে হাঁটা ।
নাইবা দিলে বেলী ফুলের মালা ,
এ হৃদয়ে না হয় থাকুক শুধু জ্বালা ।
থাকুকনা জীবনে মোর চির অমানিশা
তবুও ভালবাসা । শুধু ভালবাসা ।
দূর হতে ভালবাসা ।
৭-৪-৯৬
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।