প্রত্যাশা
- ফয়জুস সালেহীন

আমি ভালবাসি ।
যে কোন খাঁটি প্রেমকেই আমি ভালবাসি ।
আমি দেখতে ভালবাসি এক জোড়া শালিক ,
যা নাকি প্রেমের প্রতীক ।
আমি দেখতে ভালবাসি ফুলের বুকে ভ্রমর ,
যাদের প্রেম নাকি অমর ।
আমি দেখতে ভালবাসি সাগরের বুকে নদী ,
যেথায় শুধু মিলন ,নেই কোন ‘যদি’ ।
তাইতো মোর দেখার প্রত্যাশা
তোমাদের চিরসবুজ ভালবাসা ।

১৩-৫-৯৬


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।