কান্নার নাম ঈশ্বর
- পঙ্কজ শীল
কতোবার ঈশ্বরের সাথে ঘুমিয়েছি বলে
হিংসায় জ্বলে উঠে অসুরের দল,
গরম তেলে ভেজে খায় নিজেদের মাথা!
আমি একদিন অসহায় ছিলাম
আত্মবিলাপে ফেটেছিলো বুক
আমার আত্মবিলাপ ছিলো সেদিন---
অবিকল আযানের মতো।
ঈশ্বর বললেন,এই আত্মবিলাপের---
একটা পরিচয় ও ধর্ম আছে,
যার নাম মানুষ ও মানবতা।
অসহায় মানুষকে দেখার জন্য যখন---
পৃথিবীর কেউ থাকেনা
তখন তারা এভাবে কাঁদে।
আর এই কান্নার নাম ঈশ্বর।
২৭.১১.২০১৮ ইং
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।