কবিতা
- পঙ্কজ শীল
কবিতা মোর মনের খোরাক
কবিতা মোর প্রাণ,
কবিতা মোর হাসিখুশি
সকল অভিমান।
কবিতা মোর মনের ভাষা
ফুল বাগানের ফুল,
কবিতা মোর প্রিয়তমার
রাঙা কানের দুল।
কবিতা মোর গাঁয়ের ছবি
মাঝির কণ্ঠে গান,
কবিতা মোর জাতীর বুলি
বিধাতারই দান।
কবিতা মোর মায়ের হাসি
কিংবা বাবার রাগ,
কবিতা মোর পরিবারের
সুখ দুঃখেরই ভাগ।
কবিতা মোর বিশ্বখ্যাতি
ইতিহাসের নাম,
কবিতা আজ বিশ্বজুড়ে
রাখছে কবির দাম।
কবিতা মোর মানবতা
ভালোবাসার ঋণ,
কবিতা কে ভালোবেসে
যাবো চিরদিন।
১৭.১১.২০১৮ ইং
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।