বাংলিশ পোয়েম
- আবু জাফর বিশ্বাস
আপনি যদি হন কবি লেখক
আই মিন পোয়েট,
আমাকে তবে করতে পারেন
ফ্রেন্ড রিকুয়েস্ট।
আপনার প্রফাইল অ্যাবাউট
করবো আমি ভিজিট,
জাচাই করে তাহার পরে
করবো আমি অ্যাকসেপ্ট।
আমার পোস্টে যদি করেন
লাইক কিম্বা কমেন্ট,
বুঝবো তবে আপনি আমার
রিয়েল বেস্ট ফ্রেন্ড।
আমার ওয়ালে লেখা দিলে
করবে যখন ভিউ,
সবাই মিলে উৎসাহ দিলে
দিবো থ্যাংক ইউ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।