কবিতার সাথে কথোপকথন
- ফয়জুস সালেহীন

মাঝে মাঝে দ্বিপ্রহর রাতে ,
যখন আম খোলা জানালায় চাঁদ দেখি
ফুরফুর বাতাসে মুগ্ধ নয়নে জোনাকি দেখি ;
ঠিক তখনি , ঠিক তখনি কিছু অলিখিত কবিতা আমায় বলে,
দেবে কি ঠাই মোদের তোমার ডায়েরীর পাতায় ?
মাঝে মাঝে পথে যেতে যেতে ,
যখন দেখি একটি শিশু ঠেলাগাড়ি ঠেলে ,
কিংবা কয়েকটি ক্ষুধার্ত শিশু কাড়াকাড়ি করে ডাবের খোসা নিয়ে ,
ঠিক তখনি , ঠিক তখনি কিছু অলিখিত কবিতা আমায় বলে,
দেবে কি ঠাই মোদের তোমার ডায়েরীর পাতায় ?
আমার বিহ্বলতায় , আমার বিস্ময়ে , আমার অসহায়ত্বে ,
আমার একাকিত্বে , আমার ক্ষোভে , আমার ঘৃণায় ,
বাতাসে উড়ন্ত কিছু অলিখিত কবিতা আমায় বলে,
দেবে কি ঠাই মোদের তোমার ডায়েরীর পাতায় ?

২০-৬-৯৬

০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।