তবু নিতে হবে ঝুঁকি
- শেখ মাফিজুল ইসলাম
হাসলে বলবে-এ ক্যামন হাসি?
সেটাও বড়ো ঝুঁকি;
কাঁদলে বলবে-এ ক্যামন কাঁদা?
সেটাও বড়ো ঝুঁকি;
করতে পারে না সুখী।
অন্তরঙ্গ মিলমিশ হলে
সবাই দেবে উঁকি,
কপালের ভাঁজ ফুটিয়ে তুলে
বলবে সবাই-একি!
সেটাও বড়ো ঝুঁকি।
মনের কথা বলতে গেলে
মন যে পড়বে ধরা
স্বপ্ন- চিন্তা -ভাবনার জগৎ
হয়ে যায় দিশেহারা।
সেটাও ঝুঁকি;
হয়তো কেউ-বা স্বপ্নগুলো
করবে আত্মসাত
ভাবনার জগৎ হাত-টান দিয়ে
করবে বাজিমাত।
সেটাও ঝুঁকি;
উজাড় করা ভালোবাসায় আছে বড়ো ঝুঁকি
বিনিসূতায় মনের বন্ধন ফিরবে আর সে-কী!
সেটাও বড়ো ঝুঁকি;
চালিয়ে যাওয়া চেস্টায় থাকে
ব্যর্থ হওয়ার ঝুঁকি
আশায় আশায় ঘর বাঁধলে
নিরাশারা দেয় উঁকি।
তবু নিতেই হবে ঝুঁকি
হই সুখী কিংবা অসুখী।
ঝুঁকি নেই মানে অস্তিত্ব নেই
তুমি নেই, আমি নেই, সেও নেই
চিন্তা নেই, ভাবনা নেই, ভালোবাসা নেই।
ঝুঁকি নেই মানে শেকলে বাঁধা মন
ঝুঁকি নেই মানে ক্রীতদাস এক জন।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।