নিঃসঙ্গ
- ফয়জুস সালেহীন
কয়েক কদম হেঁটেছিলে তুমি আমার সাথে
তারপর তোমার ঠিকানার খোঁজে –
চলে গেলে অন্য কোন পথে ।
তোমার এই ক্ষণিকের সঙ্গ ফুটিয়েছে আমার ভালবাসার কুঁড়ি ।
এখন নিঃসঙ্গ আমি বাকী এতখানি পথ-
দিব কিভাবে পাড়ি ?
৯-৭-৯৬
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।