একটি অচল আনির আত্মকথা
- ফয়জুস সালেহীন
আমি অচল আনি ,
এখন কারও কাছে আমার মূল্য নেই ।
আমি এখন আর কারো মনোযোগ আকর্ষণ করতে পারিনা ।
অথচ একদিন এই আমাকেই কত সযতনে রেখেছে কতজন ।
সারাদিনের ভুখা এক বৃদ্ধের ক্ষুধা মিটিয়েছি ,
এক বেকারের মুখে হাসি ফুটিয়েছি ।
এক চোর চুরি করেছিল আমায় ,
এমনি কত জনেরই না মনের আশা পূরণ করেছি ।
ধনী-গরীব , চর-বদমাশ , সাধু-ভণ্ড সবার কামনায় ছিলাম আমি –
আজও বড় সাধ হয় সবার মুখে হাসি ফুটাতে ।
কিন্তু আজ যদি আমি রাস্তায় ও পড়ে থাকি
কোন টোকাইও ফিরে তাকায় না আমার দিকে ।
কখনও কখনও কোন অবোধ শিশু আমার বিনিময়ে পেতে চায়-
আইসক্রিম , চকলেট কিংবা আচার ।
কিন্তু আমি তাদের আবদার ও মেটাতে পারিনা ,
আমি যে অক্ষম, বড় অক্ষম ।
৮-৮-৯৬
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।