মা কাঁদে বৃদ্ধাশ্রমে।
- রুবিনা মজুমদার - স্মৃতি ঘেরা আকাশ ।
রুবিনা মজুমদার ।
যেই দিন তুমি এই পৃথিবীতে জম্ম নিয়েছলে
তোমার মায়ের কোলে ,
সেইদিন তুমি মাকে দেখেছিলে
প্রথম চোখটি মেলে ।
যখন তুমি ছোট্ট ছিলে
চেয়ে থাকতে মায়ের মুখের পানে ,
— মাতো তোমায় ঘুম পাড়াতো
ঘুম পাড়ানীর গান গেয়ে ।
যখন তুমি ভুগতে রোগে – শোকে
মা রাতের পর রাতটি জেগে ,
বসে থাকতো তোমার তরে
যখন তুমি কেঁদে উঠতে ঘুমের ঘোরে
প্রথম কথা বলতে শিখেছ মায়ের বোলে ,
মা তোমাকে খাইয়ে দিতো নানান খেলার ছলে ।
কোনটা মেয়ে ,
–কোনটা ছেলে কখনো এইসব বিচার না করে ,
মায়ের মমতার আঁচল দিয়ে ,
তোমায় বুকে রাখতো জড়িয়ে ।
সবাই ছিল মায়ের আদরের সন্তান ।
সবার তরে কাঁদতো মায়ের অবুঝ প্রাণ ।
তুমি যখন দেশ – বিদেশে বেড়াও ঘুরে ,
মা অপেক্ষায় থাকে কখন
তুমি ঘরে আসবে ফিরে ।
তোমার কথা চিন্তা করে
মায়ের চোখে অশ্রু ঝরে ।
তুমি ছিলে মায়ের নাড়ী ছেঁড়া ধন
মায়ের বুকের মানিক রতন ।
সব সন্তানের মঙ্গল কামনায়
সদাই কাঁদে মায়ের মন ।
দশটি সন্তান লালন – পালন করতে
মায়ের হয়নি কোন কষ্ট ,
আজ দশটি সন্তান -
একটি মাকে দেখা – শুনা করতে গেলে ,
— তাদের সময় হয়ে যায় নষ্ট ।
আজ তুমি যখন তুমি অনেক বড় সমাজে প্রতিষ্ঠিত ,
তোমার আশে – পাশে কতো জনতা -
একটু সময় হয়না বুঝি
আজ তোমার মাকে দেখার
—- এখন তোমার নতুন নতুন বাড়ি ,
রঙ বেরঙের গাড়ি —
মায়ের সাথে কখন তুমি দিয়ে ফেলেছ আড়ি ?
মাকে ছাড়া এখন তুমি সব কিছুই দিতে পারো পাড়ি
আজ যখন তুমি অনেক বড় হলে
সেই মাকে কি ভুলে গেলে – ?
মমতাময়ী মাকে ভুলে গিয়ে
এখন তুমি টাকার পাহাড় গড়ও ,
তবে কানো আবার তুমি
ঋণখেলাপীর দায়ে পড়ও ।
কতো মা কাঁদে একেলা ঘরের কোণে ,
কতো মা কাদে বৃদ্ধাশ্রমে —-
কতো মা আবার অবহেলা
অনাদরে বিনা চিকিৎসায় ধুঁকে ধুঁকে মরে ।
— মায়ের পায়ের নীচে সন্তানের বেহেশত ,
এই কথাটি কি গেছো ভুলে ?
শত দুঃখ কষ্টের পরে ও -
মা তোমাকে দোয়া করে দু’ হাত তুলে ।
মা তোমায় কভু যায়না ভুলে
—- মায়ের মত এত আপন কেহ নাই এই ভুবনে ।
সে যে নিঃস্বার্থপর মা ,
——মমতাময়ী মা ।
মায়ের সাথে হয়নাতো পৃথিবীর কোন কিছুর তুলনা ।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।