মাটির ঘর ।
- রুবিনা মজুমদার - স্মৃতি ঘেরা আকাশ ।
রুবিনা মজুমদার।
এই বাংলা মায়ের কোলে জম্ম আমার
মরণ ও যেন হয় তোমার বুকে ,
আমি ঘুমাবো ঘুমাবো মাগো মনের সুখে,
তোমার কোলে মাথাটি রেখে ।
যেই দিন জীবন প্রদ্বীপ নিভে যাবে--
সেইদিন সবাই খাটিয়া পাতিয়া
মশারী টাঙাইয়া ।
বরই পাতার গরম জলে
দিবে গোসল ও করাইয়া ।
আঁতর , গোলাপ , চন্দন মেখে
সাজবো আমি নববধুর বেশে ।
সাদা রঙের শাড়ি পরে ,
ছয় বেহারার পালকী চড়ে
যেদিন যাবো মাটির ঘরে ।
হয় তো সেইদিন কিছুক্ষণ --
আমার তরে কাঁদবে সবে ।
তিন দিন পর-----
ভুলে যাবে স্বজন ,
ভুলে যাবে আমার প্রিয়জন ।
মাটি তুমি শুধু করো আপন ।।
আমার হৃদয়ের কণ্ঠে বাজে
ব্যাথার বাঁশী , কষ্ট গুলো হলো গান ।
মাটি তুমি আমায় ভালোবেসে জুড়াইয়ো আমার প্রান।
এই দেহ আমার মাটি দিয়ে গড়া ,
মিশে যাবে আবার মাটির সনে ।
নিয়তির এই নিষ্ঠুর নিয়ম একদিন মেনে নিতে হবে । এত আশা আর এত ভালোবাসা ,
কত যে চাওয়া -- পাওয়া
জীবনের উপকণ্ঠে-
এত আয়োজন...
সব শূন্য ঘরে পড়ে রবে ।।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।