আগুন রাঙা ফাগুনে
- আবু জাফর বিশ্বাস
আগুন রাঙা ফুল ফাল্গুনে
মন করে আকুল,
কিশোরী মনে বসন্তের ক্ষণে
বাসা বাধে, ভুল।
কোকিল ডাকা স্বপ্ন আঁকা
মনের গহিন বনে,
অনন্ত পিপাসা চাই ভালবাসা
প্রথম যৌবনে।
ফাগুন বনে ঝরা পাতার
মরমর সুর বেদনার,
মনের বনে ফাগুন এলে
চাই সে স্বপ্ন বোনার।
ফলন্ত ফাল্গুনে মত্ত ভ্রমর
ঘোরে বনে বনে,
অনন্ত রূপে বসন্ত সাজে
প্রকৃতির যৌবনে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।