সাধ আছে , সাধ্য নেই
- ফয়জুস সালেহীন
আমার হৃদয়ের আকাশে একটি চাঁদ আছে
সেই চাঁদের আছে ভালবাসার রূপালী আলো ।
সেই চাঁদ তোমার । শুধু তোমার ।
সেই চাঁদের ভালবাসার রূপালী আলো তোমার
তুমি কি বুঝনা ?
তোমার একটুখানি ছোঁয়ায় –
সেই চাঁদ হাসে পূর্ণিমার হাসি ।
আর তোমার ক্ষণিকের দূরে থাকায়-
সেই চাঁদ হয়ে যায় অমাবস্যার নিশি ।
একদিন কথায় কথায় চেয়েছিলে চাঁদ উপহার ,
তাইতো দিলাম তোমায় এই চাঁদ ,
এই চাঁদ শুধু তোমার ,
আমার ছোট উপহার ।
আকাশের ঐ চাঁদ দেয়ার সাধ আছে,
কিন্তু সাধ্য যে নেই আমার !
৪-৯-৯৬
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।