দুর্বোধ্য অভিধান
- ফয়জুস সালেহীন

একদা , আমার অভিধানে-
তুমি মানেই ছিল বুক দুরু দুরু ,
তুমি মানেই ছিল মনটা উড়ু উড়ু ,
তুমি মানেই ছিল মনের অজান্তে মুখে হাসির রেখা ,
তুমি মানেই ছিল তোমাকে দেখার তীব্র আকাঙ্ক্ষা ।
আজ আমার অভিধানে –
তুমি মানেই চোখের কোণে অশ্রুজল ,
তুমি মানেই নির্ঘুম রাত ,
তুমি মানেই দীর্ঘশ্বাস ।
অভিধানে কোন শব্দের মানে চিরকাল একই থাকে,
‘LOVE’ শব্দের মানে চিরকালই ভালবাসা ।
তবে কেন আমার অভিধানে এই পরিবর্তন ?
অভিধানটা বড়ই দুর্বোধ্য !

১০-৯-৯৬


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।