খেলাঘর ।
- রুবিনা মজুমদার - স্মৃতি ঘেরা আকাশ ।

রুবিনা মজুমদার ।
জীবন যেখানে নীড় এঁকেছে,
সেতো নয় খেলাঘর ।
পিচঢালা পথে মিছিলের একাংশ ,
প্রতিবাদের চীৎকার ।
একটা ছোট্ট আশা ,

একটু ভালোবাসা ,
ক্ষণিকের এই জীবনের মঞ্চে
মিছে অভিনয় ।
দুঃখ হতাশা ও কিছু কথা ,
এই পৃথিবী দাও শুধু
বেঁচে থাকার অধিকার ।
একটি আশায় জীবন বাঁধে ,
চোরাবালির মাঝে খেলাঘর ।
বাঁচার এই স্বাদ কেন যায় না মুছে ,
আপন মানুষটি হয় যদি পর।
হারানো দিনগুলো
গোলাপের কাঁটা সেজে,
জীবন চলার পথে
ভাষাহীনের ভাষা থেকে।
রক্তঘেরা প্রাচীরে শোনা যায়
হৃদয়ের অব্যক্ত করুণ হা হা কার ।
তবু ও জীবন খোঁজে
নীরব একটু আশা
জীবনের প্রয়োজনে জীবন,
চায় শুধু একটু ভালবাসা।
আবার হয়তো ফুটবে গোলাপ ,
উঠবে নতুন সুর্য ।
কোন মোহনায় জীবন খুঁজে পাবে?
মিলন ও বাসর ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026