চন্রবিন্দু
- রুবিনা মজুমদার - স্মৃতি ঘেরা আকাশ ।
রুবিনা মজুমদার ।
যে তুমি ছিলে মোর -
জীবনের ভালোবাসার একমাত্র কেন্রবিন্দু ,
সেই তুমি মোর হৃদয়ে এঁকে দিয়েছো
রংধনুতে রাঙ্গা কষ্টের চন্রবিন্দু ।
আমি দুঃখ পাইনি একবিন্দু ।
হৃদয়ে ধারন করেছি শুধু -
রঙ্গিন বেদনার সিন্ধু ।
ভেঙ্গে গেছে যদিও প্রদীপ্ত শপথ ,
তবু আমি হারাইনি জীবনের পথ ।
ভালোবাসা নাই যার জীবনে -
সে কি বেঁচে থাকেনা এই ভুবনে ?
আঁধারে ঢাকেনি মোর ধরণী
ডুবে ও যায়নি মোর তরণী ।
বাস্তবতার কঠিন মহাঝড়ে ,
হয়তো সময়ের কাছে গেছি হেরে ।
যদি ও জীবন চলার পথে
পেয়েছি কতো না কাঁটার কষ্ট ,
তবু আমি হইনি লক্ষ্যভ্রষ্ট ।
হয়তো হয়ে গেছে -
অনেক সোনালী সময় নষ্ট ।
তার সব কিছুই মোর এই অদৃষ্ট ।
কখনো একেলা কেঁদেছি ঘরের কোণে ,
কখনো ঘুরে বেড়িয়েছি বনে বনে ,
যদি ও দেখা হয়নি সুখ পাখিটার সনে ।
শুধু নির্বাক দৃষ্টিতে চেয়ে থেকেছি -
ঐ নীল আকাশ পানে -
কি যেন এক মগ্ন ধ্যানে ?
কেবল সুখ খুঁজে ফিরেছি কবিতা ও গানে ।
জানিনা একোন দোলা লেগেছিলো প্রানে ?
জ্বেলেছি হৃদয়ের কোণে আলোর প্রদ্বীপ শিখা ,
হয়তো একদিন খুঁজে পাবো পথের দিশা ।
ঐ দূর নীলিমায় মেলে দিয়েছি হৃদয়ের ডানা ,
নাইবা থাকলো তোমার অনুপ্রেরণা ,
তবু মুক্ত করেছি মোর সীমানা ।
জানিনা কবে খুঁজে পাবো -
নব - দিগন্তের ঠিকানা ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।