পরাজয়ের এইদিনে ...
- রুবিনা মজুমদার - স্মৃতি ঘেরা আকাশ ।
রুবিনা মজুমদার ।
যে কেউ আজ চলে যেতে চায় চলে যাক ।
আমি আর কাঁদবোনা
দুঃখ পাবোনা ,
তারে আর দেবোনা পিছু ডাক ।
যে কেউ আজ চলে যেতে চায় চলে যাক ।
হৃদয়ের পিঞ্জরটা আমি ভেঙ্গে ফেলেছি ,
সুখ পাখিটাকে বিশাল আকাশের ঠিকানা দিয়েছি । জানি সে আর ফিরে আসবেনা ,
গাইবেনা আমার গান ।
যে স্বাধীন মুক্ত হতে চায় হয়ে যাক ।
তারে আর কেউ দিওনা পিছু ডাক ।
যে কেউ আজ চলে যেতে চায় চলে যাক ।
হৃদয়টাকে তো কবর দিয়ে ফেলেছি ,
সেই খানে শুধু ধুপের আগুন জ্বেলেছি।
মনটাকে বলেছি আর কেঁদোনা ,
মিছে মায়াজালে আর বেঁধোনা ।
সুখ পাখিটার কাছে এমন কি-বা চাইলাম ,
জীবনের বেলা ভূমিতে
তবু পরাজিত হইলাম ।
সঙ্গীরা চলেছে নবান্নের উৎসবে -
প্রেমিক - প্রেমিকারা বেদনার কারাগারে বন্ধি ।
দুঃখের সাথে আমি করেছি সন্ধি ।
আমার চোখে যে তাজমহল ছিল
তা আজ ক্ষয়ে গেছে ,
ধ্বসে পড়েছে ।
ইট , সুরকীর রুপালী প্রান্তর ।
পরাজয়ের এই দিনে --
যে কেউ চলে যেতে চায় চলে যাক ।
আমি আর কাঁদবোনা ,
দুঃখ পাবোনা...
তারে আর দেবোনা পিছু ডাক ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।