বাসনা
- ফয়জুস সালেহীন

যদি তুমি চলে যাও অনেক দূরে
তবুও আমি চাই –
আমায় তোমার মনে পড়ুক কোন করুণ সুরে ,
কিংবা কোন বিরহের কবিতায় –
মনে পড়ুক আমায় ।
আমি চাইনা আমায় তোমার মনে পড়ুক জীবনের প্রতিটি পাতায়,
আমি চাই, আমায় তোমার মনে পড়ুক শুধু একটি সন্ধ্যায় ।
মাঝে মাঝে বকুল ফুলের ঘ্রাণে ,
আমায় তোমার মনে পড়ুক ।
আমায় মনে পড়বে কিনা তা আমি জানবনা ,
তবুও মনে পড়ুক সেটা আমার বাসনা ।
আমার আরও বাসনা-
তোমার হৃদয় যদি হয় ভালবাসার সিন্ধু,
আমার জন্য ভালবাসা রেখ এক বিন্দু ।

১৮-৯-৯৬


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।