আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস
- আবু জাফর বিশ্বাস

“আসুন, দুর্নীতিবাজদের বিরুদ্ধে একতাবদ্ধ হই”

জাতিসংঘ ঘোষিত এই প্রতিপাদ্য,
সমবেত হয়েছি আমরা অদ্য।
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস,
৯ ডিসেম্বর আজকের সমাবেশ।


প্রচার-প্রচারণা করবো সুবচন,
নীতি-নৈতিকতার হবে উন্নয়ন।
যত ছাত্র শিক্ষক অভিভাবক,
সবার সহযোগিতা চাই দুদক।


শিক্ষা সচেতন বিকাশ সাধন,
অব্যাহত থাকুক দুর্নীতি দমন।
শুধু শাস্তিমূলক পদক্ষেপ নয়,
দুর্নীতিবিরোধী সংস্কৃতির চর্চা চাই।

শিক্ষার দ্যূতি ছড়াক জ্যোতি,
থাকবে না আর অসংগতি।
দুর্নীতি সমাজকে করছে দূষণ,
লড়ছে দুর্নীতি দমন কমিশন।

দুর্নীতিবাজদের সময় শেষ,
এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।
করবো না আর ভয়-ভীতি,
রুখবো এবার দুর্নীতি।

দেশপ্রেমের শপথ করি,
স্বপ্ন পূরণের হাল ধরি।
দুর্নীতিবাজদের ঘৃণা করি,
সবাই মিলে দেশ গড়ি।

দুর্নীতি বিরোধী সম্প্রচার,
চাই তথ্য প্রযুক্তির ব্যবহার।
দুদক, দুর্নীতি দমন কমিশন;
সাথে আছে ১৬কোটি জনগণ।
----------------------------------


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026