হ্যাপি নিউইয়ার (২০১৯)
- আবু জাফর বিশ্বাস
হ্যাপি নিউইয়ার, পূর্ণ হোক সবার
মনের যত ইচ্ছা,
সকল বন্ধুদের জানাই ইংরেজি
নববর্ষের শুভেচ্ছা।
মহাকালের গর্ভে জন্ম নিলো
নতুন একটি বছর,
জীবনের এই গন্তব্যের পথে
হবে না কেউ দোসর।
আলো ফোঁটা দিন হারিয়ে যায়
দিগন্তের শেষে,
জীবনে কখনো হতাশা দুঃখ
অবসাদ নেমে আসে।
উত্থান পতন, পরিবর্তন
মানুষের জীবনে থাকে,
প্রকৃতির প্রতিশোধ, নির্বোধ
কি মনে রাখে?
সব মানুষের বিভেদ ভুলে,
দুঃখ গ্লানি মুছে যাক,
জীবনের সমস্ত ভালো কর্ম,
অমর হয়ে থাক।
--------------------
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।