‘বাংলার কবিতা’
- আবু জাফর বিশ্বাস
বাংলার কবিতা, নতুন কবিদের হাতে খড়ি,
বাংলার কবিতা, আমরা তাই লেখি আর পড়ি।
বাংলার কবিতা, কবি গড়ার উন্মুক্ত পাঠশালা,
বাংলার কবিতা, কবিতার সুবিশাল সংগ্রহশালা।
বাংলার কবিতা, নতুন কবিদের সুতিকাগার,
বাংলার কবিতা, কবিদের ভবিষ্যৎ কর্ণধার।
বাংলার কবিতা, আছে ‘বাংলার কবিতা গ্রন্থাগার’;
বাংলার কবিতা, আলোকিত মানুষ গড়ার কারিগর।
বাংলার কবিতা, আছে ‘বাংলার কবিতা প্রকাশন’;
বাংলার কবিতা, বই প্রকাশ হচ্ছে, সুন্দর মুদ্রণ।
বাংলার কবিতা, ওয়েব পোর্টাল সবার জন্য উন্মুক্ত,
বাংলার কবিতা, প্রকাশ হচ্ছে বাংলার কবিতাপত্র।
বাংলার কবিতা, ‘বাংলার কবিতা এবং আমরা’,
বাংলার কবিতা, সাহিত্য গ্রুপে লেখি-পড়ি যারা।
বাংলার কবিতা, বাংলার ভুবনে কবিতা কানন,
বাংলার কবিতা, নতুন প্রজন্মের স্বপ্ন বুনন।
বাংলার কবিতা, ‘কাব্যমেলা’র সকল কবিগন;
বাংলার কবিতা, আমরা সবাই একান্ত আপন।
বাংলার কবিতা, জ্ঞানের দ্যুতি ছড়াক জ্যোতি,
আমরা চাই বাংলার কবিতার আরো অগ্রগতি।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।