রজনী
- রুবিনা মজুমদার - স্মৃতি ঘেরা আকাশ ।

রুবিনা মজুমদার ।
একদিন হারিয়ে যাবে এই সুন্দর ধরণী ,
অজানার স্রোতে ভেসে যাবে স্বপ্ন প্রেমের তরণী ।
কত কল্প , কত গল্প এ মনে -
কত ইচ্ছা , কত আশা জাগে ক্ষণে ক্ষণে ,
কত ব্যাথা , কত কথা নিয়ে
কাঁদে মোর রজনী ।
সকলের দৃষ্টি কেড়ে একদিন চলে যাবো ,
হৃদয়ে ব্যাথা নিয়ে হারিয়ে যাবো ,
মনে কি রাখবে আমায় জীবন সজনী ?
এখানে আলেয়ার আলো নেই ,
এখানে জীবনের স্বপ্ন ও নেই ।
আছে শুধু সমালোচনা -
আর নিন্দামাখা অপবাদ ।
জীবনের প্রতিদানে দিতে হয় জীবন ।
যেখানে জীবনের কোনো ঠিকানা নেই ।
অরণ্যের মাঝে খুঁজতে হয় জীবন চলার পথ ।
মুক্ত ঝরা হাসি নিয়ে বলতে হয় কথা ,
হৃদয়ের মাঝখানে ক্ষণে ক্ষণে জাগে ব্যাথা ।
তবু ও আশার প্রদ্বীপটা যেন নিভে না ।
সে কেবলই মরীচিকার পেছনে ছুটে চলে ।
অতীত , বর্তমান, ভবিষ্যৎ-
সবকিছুই যেন এলোমেলো ,
তারপর ও এক অন্তহীন ভাবনায় -
জুড়ে আছে অন্তর ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026