হৃদয়ের কাছাকাছি
- রুবিনা মজুমদার - স্মৃতি ঘেরা আকাশ ।

রুবিনা মজুমদার ।
তোমার দু'চোখের স্বপ্নের ভিতর
যে নির্বাস গড়েছি আমি -
অবহেলা , অনাদরে
তা কোনদিন ভেঙ্গে দিওনা তুমি ।
রক্তের ভিতর যে দেবতা আমাকে
তোমার পুজার ফুল সাজাতে বলে ,
কখনো ভুল বুঝে ,
ভুল করে ও তাকে দুঃখ দিওনা ।
তোমার পবিত্র হৃদয়ের আকাশে
যে তারা মিটি মিটি করে জ্বলছে ,
তুমি তাকে প্রিয় নামে ডেকো ।
তোমার হৃদয়ের গভীরে -
যে নদী ভালোবাসার তরঙ্গ ছুঁয়েছে
সেই আমি - - এইতো বসে আছি
তোমার হৃদয়ের কাছাকাছি ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026