৭১এর ১৬ডিসেম্বর
- আবু জাফর বিশ্বাস
জাতির জীবনে বিজয় দিবস অনন্য গৌরবোজ্জ্বল দিন,
পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ হয়েছে সার্বভৌম স্বাধীন।
৩০লক্ষ শহীদের প্রাণ উৎসর্গ অগণিত মা-বোনের সম্ভ্রম;
শিখিয়েছে কিভাবে শোষনের বিরুদ্ধে করতে হয় সংগ্রাম।
পাক-হানাদার ৭১এর ১৬ডিসেম্বর ছাড়লো রণাঙ্গন,
অবশেষে রেসকোর্স ময়দানে এসে করে আত্মসমর্পণ।
সূচনা ঘটে বিশ্বের বুকে বাংলাদেশের মহান বিজয়,
একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হলো বাঙালির জয়।
পাক হায়েনা বড়ই সেয়ানা, তবু ভাংলো বিষদাত,
বীর-বাঙালি মুক্তিবাহিনী ওদের করলো কুপোকাত।
বিজয়,জাতিসত্তার আত্মমর্যাদা বীরত্ব সার্বভৌমত্বের প্রতীক।
কৃষক-শ্রমিক শিল্পী-সাহিত্যিক সবাই মুক্তিযুদ্ধের সৈনিক।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।