শিমুল ফুল
- আবু জাফর বিশ্বাস
শিমুল ফুল তুমুল লাল
ছড়ায় রঙিন আলো,
মন কাড়া কৃষ্ণচুড়া
দেখতে অনেক ভালো।
আমের মুকুল কাননের ফুল
বসন্তের কী শোভা,
মৌ-মৌ গন্ধ মন করে মুগ্ধ
যায় না কিছু ভাবা।
উষ্ণ বায়ু বসন্তের আয়ু
ক্ষণিকের মনে হয়,
কাটফাঁটা রোদ মনটা অবোধ
তাই করে ভয়।
গোধুলি বেলায় লালিমা আভায়
মনটারে ভাবায়,
প্রেম-ভালবাসা যেন সর্বনাশা
সে শুধু কাঁদায়।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।