শিকড় থেকে শিখরে
- আবু জাফর বিশ্বাস
আমি জিরো থেকে হিরো;
গোড়া থেকে চূড়া,
শিকড় থেকে শিখরে,
হয়তো পৌঁছাতে পারিনি।
তবে আত্ম প্রত্যয়
নিরলস প্রচেষ্টায়,
কঠোর পরিশ্রমে বর্তমান অবস্থান
প্রায় সব ক্ষেত্রেই সাফল্যের শীর্ষে।
আমি মনে করি, স্বপ্নের পথ ধরি,
হেটে চলেছি গন্তব্যে,
এতটুকু জীবনে যতটুকু প্রাপ্তি,
তাতেই সন্তুষ্ট এই ভবে।
কারণ আমি মূল’কে
কখনো ভুলি না....!
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।