নির্বাচনী যুদ্ধ
- এস জামান হুসাইন - চারশ বিশ
নির্বাচনী হাওয়াতে
যুদ্ধ যুদ্ধ খেলাতে
ভালবাসা তাড়াতে
ব্যস্ত অামার দেশ।
প্রতিশ্রুতি দেওয়াতে
মিথ্যা কথা বলাতে
নেতার ভূরি বাড়াতে
ধরছে বাজী বেশ।
নির্বাচনী গানেতে
চলছে প্রচার সন্ধাতে
ঢালছে টাকা মাঝরাতে
যুদ্ধ জয়ের নেশা।
অাশা অার নিরাশাতে
দুলছে ভোটার দোলনাতে
যাচ্ছে সময় হেলাতে
ব্যর্থ সকল অাশা।
২৪ ডিসেম্বর, ২০১৮
লালমনিরহাট।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।
২৮-১২-২০১৮ ০৮:০৬ মিঃ
অাধুনিক গনতন্ত্রে প্রিয় মাতৃভূমি বাংলাদেশের নির্বাচনী চিত্র তুলে ধরা হয়েছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।