আমার সমুদ্র স্বপ্ন
- রুবিনা মজুমদার

রুবিনা মজুমদার ।
ভুল হৃদয়ে করেছি প্রার্থনা ,
ভুল স্বপ্নকে জানিয়েছি অভ্যর্থনা ।
হাত বাড়িয়েছিলাম ভুল স্বপ্নের দিকে ,
তাই আজ আকাশ মেঘাচ্ছন্ন ...
স্বপ্নগুলো গেছে মেঘে ঢেকে ।
ভুল ঠিকানায় নিরন্তর
নীল জোছনায় পুড়ি আমি ।
মেঘমগ্ন সন্ধার তীরে ...
দু'চোখে মেঘ জড়িয়ে
যেন তোমারেই বার বার খুঁজি ।
আমার সমুদ্র স্বপ্ন
আমার সাথে করে প্রহসন ,
তবু ভুল স্বপ্নকেই জানাই আমন্ত্রণ ।
এক ফাগুন থেকে অন্য ফাগুন ,
পিপাসা বুকে নিয়ে প্রহর গুনি ।
আর ভুল স্বপ্ন গুলোকে,
ভুল বাগানে উৎসর্গ করি ।
ভুল জনে ভালোবাসি ,
কখনো ভুল ছুন্দে কবিতা লিখি,
হৃদয়ের ক্যানভাসে .........
ভুল মানুষের ছবিটি আঁকি ।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026