সাদা - কালো মেঘ
- রুবিনা মজুমদার - স্মৃতি ঘেরা আকাশ ।
রুবিনা মজুমদার
তোমার নীল আকাশের বুকে
আমি এক টুকরা সাদা- কালো মেঘ ,
বৃষ্টির ফোঁটা হয়ে ঝরে পড়ি ...
এক খণ্ড শুকনো কাঠের উপর ।
সেই এক খণ্ড শুকনো কাঠ দিয়ে
তুমি ধুপের আগুন জ্বালো ...
হৃদয়ের গভীর অনুরাগে ।
আমার বৃষ্টির জল ধুপের
আগুনে পুড়ে পুড়ে হয়েছে ...
এক মুঠো ছাইভস্ম ।
তুমি ধুপের আগুনের মিষ্টি গন্ধে
মুগ্ধ হয়েছো ।
কিন্তু তুমি বুঝতেই পারোনি ...
নীরবে আমার বৃষ্টির জল পুড়ে গেছে ,
তোমার ঐদাসিন্য আর অবহেলায় ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।