ভালবাসার বৃষ্টি
- ফয়জুস সালেহীন
এখানে এখন দারুণ খরা
‘সবুজ বনানীর’ যেন হয়েছে জন্ডিস ,
সমগ্র বনানী আজ হলুদ ।
বাগানে নেই একটিও ফুল ,
নেই ভ্রমরের আনাগোনা ।
প্রজাপতিরা হয়তো চলে গেছে –
দূরের কোন দেশে ।
সরু পথটি আজ আবৃত শুকনো পাতায় ।
কোন পথিকের পা মাড়ানোর শব্দে –
বৃক্ষগুলির সবুজ স্মৃতি জেগে উঠে ।
পিপাসার্ত বৃক্ষগুলি বলে –
এক ফোঁটা বৃষ্টি দাও, ভালবাসার বৃষ্টি ।
২১-৯-৯৬
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।