হাজার বছর পরে
- ফয়জুস সালেহীন
আজ থেকে হাজার বছর পরে ,
যদি দেখা হয় তোমার সাথে –
অন্য কোন শহরে ,
যেখানে হাত বাড়ালেই বন্ধু হওয়া যায় ;
যেখানে নেই চাওয়ার সাথে পাওয়ার সংঘাত ;
যেখানে ভালবাসাগুলো মৃত্যু যন্ত্রণায় ছটফট করেনা;
যেখানে প্রতিটা দিনই স্বপ্নের রংতুলিতে আঁকা ;
যেখানে নেই হারিয়ে যাবার ভয় ;
সেখানে, ঠিক সেখানে যদি হাট বাড়াই আমি ,
ছোঁবে কি সেদিন , সেই হাত তুমি ?
২৫-৯-৯৬
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।