বন্ধু তুমি
- শেখ মাফিজুল ইসলাম
বন্ধু সে হয় যদি বন্দুক
লুট করে নিয়ে যায়
ভালোবাসার সিন্দুক;
বন্ধু সে হয় যদি মাস্তান
জেলখানার গেটে গিয়ে পস্তান।
বন্ধু সে হয় যদি জোচ্চোর
জ্বলে-পুড়ে খাক হবে ঘরদোর।
বন্ধু সে হয় যদি জুয়াড়ি
হাজত হয় তার কাছে খোয়াড়-ই।
বন্ধু সে হয় যদি মদ্যপ
পাড়াপড়শী বলে তারে গর্ধব।
বন্ধু সে হয় যদি চালবাজ
ধ্বংস যে করে দেয়
জীবনের কারুকাজ।
বন্ধু সে হয় যদি জ্ঞানীজন
গর্বেতে ভরে যায় দেহ-মন।
বন্ধু যে হবে তারে চিনে নাও
চেনা-চিনি শেষ হলে কথা দাও।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।