মানব রঙ্গিলা
- রুবিনা মজুমদার - স্মৃতি ঘেরা আকাশ ।

রুবিনা মজুমদার
ওরে ঐ ওরে ঐ মানব রঙ্গিলা
--- তুমি কেন খুঁজে বেড়াও
সবার মনের আঙিনা ?
--- তোমার একটা মন , তুমি একলা জন
তবু কেন ছুঁতে চাও সবার মন ?
---- মন কি ?
ছেলের হাতের মোয়া
-- মন চাইলে কি যায়রে পাওয়া ?
আগে বুঝে নাও তুমি মনেরই ধরন
----- মনে মনে করো তুমি মনেরই সাধন
যে বুঝিবে তোমার মনেরই বেদন
---- তবেই তুমি খুঁজে পাবে মনেরই বাঁধন ।
ওরে ঐ ওরে ঐ মানব রঙিলা
--- তবু কেন ছুঁতে চাও
সবার মনের আঙ্গিনা ?
---- মনটা কি হাওয়ায় উড়ে ?
ধরে ধরে মনের খাঁচায় রাখবে পুরে
----- তুমিতো নও আনাড়ি
তুমিতো পাকা খিলাড়ী ,
--- তবু কেন এতো বাড়াবাড়ি ?
মন নিয়ে কাড়াকাড়ি ,
--- তুমি তো নও কারো ওরে পথভোলা
মনে কি পড়েনা তোমার ?
-- এসেছো একেলা আবার যাইবা একেলা ,
তবু কেন যায় না মুছে তোমার মনেরই ময়লা?
---- চুপি চুপি করো সবার মনচুরি
আবার কেন খেলো লুকোচুরি ?
--- একদিন শেষ হবে তোমার সব বাহাদুরি
যেদিন জানবে দশজনা
--- সেদিন তো কেউ রবেনা তোমার প্রিয়তমা ।
কখনো কি খুঁজে দেখেছো
-- তোমার আপন মনের ঠিকানা ?
ওরে ঐ ওরে ঐ মানব রঙ্গিলা
--- তবু কেন খুঁজে বেড়াও
সবার মনের আঙিনা ?
মন পাওয়া কি সহজ কথা ?
--মন কি মিলে যথাতথা ?
মনে মনে মিলন হলে
---মনের মানুষই বুঝে মনেরই ব্যাথা ।
তবু কেন হতে চাও ?
সবার মনের গুরু দক্ষিণা ?
ওরে ঐ ওরে ঐ মানব রঙ্গিলা
তবু কেন ছুঁতে চাও সবার মনের আঙিনা ?


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026