চাপাকান্না
- ফয়জুস সালেহীন

‘আকাশ’ তুমি তোমার দুঃখের কথা জানাতে পারো সব্বাইকে ,
অশ্রুজলে ভিজিয়ে দিতে পারো -
অলি-গলি, গাছ-পালা, শাপ্লা-গলাপ
কৃষকের শরীর আর সমস্ত পৃথিবীকে ।
তোমার অশ্রুজলে কানায় কানায় ভরিয়ে দিতে পারো
নদী-নালা , খাল –পুকুর ।
আমি যে পারিনা তোমার মত কাঁদতে !
বুকের ভেতরে কান্নার মেঘ ।
আমি যে পারিনা অশ্রুজলে কাউকে ভেজাতে !
আমার অশ্রু সকলের অগোচরে
ভিজিয়ে দেয় বালিশকে ।

১৫-১০-৯৬


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।