পাখীদেরও কিছুও আসে যায়
- ফয়জুস সালেহীন

কে বলে ?
রাজা আসে, রাজা যায় ; পাখীদের কিছু আসে যায় না ?
পাখীদেরও কিছুও আসে যায়।
কোন কোন রাজার আমলে পাখীরা ভুলে যায় সুর ,
বাতাসে গোলাবারুদের গন্ধে দেশান্তরী হয় অনেক দূর ।
পাখীদের তো আকাশ মুক্ত ,
নেই ভিসা পাসপোর্টের প্রয়োজন ।
কোন কোন রাজার আমলে ছায়াঘেরা বনানীতে পাখীরা হারিয়ে যায়,
সুরের মূর্ছনায় ।
কোন কোন রাজা আবার শকুনদের নেমন্ত্রন খাওয়ায় ।
রাজা আসে, রাজা যায় ;
পাখীদেরও কিছুও আসে যায় ।

১৯-১০-৯৬


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।