শুধুই ভালোবাস
- আবু জাফর বিশ্বাস
ভালোবাসার মানুষটিকে
শুধুই ভালোবাস,
তবে কখনোই উন্মাদ বা
পাগলের মত না।
ভালোবাসা না পাবার
প্রতিহিংসার উন্মাদনায়
প্রতিশোধের নেশায়
তাকে জানে খুন করো না।
নিজের ভালোবাসাকে
গলা টিপে হত্যা করে
তাকে পৃথিবীর সবচেয়ে
সুখি মানুষ হিসেবে দেখ।
কষ্ট-দুঃখ দিয়ে ভালোবাসার
অমর্যাদা করো না,
সে যেখানেই থাক,
দূর থেকে শুধুই ভালোবাস।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।