চ্যাট
- আবু জাফর বিশ্বাস
প্রেমের কবিতা লিখলে পরে
লাইক পড়ে হুড়িয়ে,
যদি লেখে ফিমেল তবে
লাই-কমেন্ট পারেনা কুড়িয়ে।
নীতি কথা লিখলে পরে
যায় সবাই এড়িয়ে,
লাইক-কমেন্ট না করে
দেখে কেহ দাঁড়িয়ে।
কিছু মানুষ টাকা উড়িয়ে
দেখে শুধু নেট,
সুন্দরীদের ইনবক্সে যেয়ে
করে শুধু চ্যাট।
------------------
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।