রাতের শেষে দিন আসে
- আবু জাফর বিশ্বাস
পূর্ণগ্রাস সূর্যগ্রহনও
পৃথিবীকে বেশি সময়
অন্ধকারে রাখতে পারে না,
তার ঝলমল আলো আধারকে আবার
আলোক-উজ্জ্বল করে তোলে।
তেমনি একখণ্ড ছেড়ামেঘ
ক্ষণিকের জন্য
সূর্যকে আড়াল করতে পারে,
তবে ঘুটঘুটে অন্ধকার করার
ক্ষমতা তার নেই।
প্রতিটি রাতের শেষে,
আবার দিন আসে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।