ইচ্ছে হয় না
- আবু জাফর বিশ্বাস
ইচ্ছে হয় না, এক মুহুর্তে নীল দিগন্তে
হারিয়ে যেতে,
ইচ্ছে হয় না, প্রেমিকার চোখে সাজানো
রঙিন স্বপ্ন দেখতে।
তুমি যেভাবে জীবনে হঠাৎ করে এসে
জীবনটাকে করলে পূর্ন;
ঠিক তেমনি আবার হৃদয়টাকে কাঁদিয়ে
করে গেলে শূন্য!!
মিথ্যা স্বপ্ন আর আবেগের মাঝে মনে হয়
অনেক সহজ জীবনটা ,
বাস্তবতার মুখোমুখি দাঁড়ালে বোঝা যায়
কতোটা কঠিন দুনিয়াটা!
----------------------------------------------
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।