অজানা ভালোবাসা
- আবু জাফর বিশ্বাস
কিছু মানুষ জীবনে এক মূহুর্তে তৈরী করে
অজানা ভালোবাসা, প্রীতি,
তারা একদিন হারিয়েও যায়, রেখে যায়
ভুলতে না পারা কিছু স্মৃতি।
মানুষগুলো ক্ষণিকের জন্য জীবনে এসে
ভরে দেয় মন,
কিন্তু তাদের স্মৃতিগুলো ভুলতে লাগে
সারাটি জীবন।
তাদের কখনো ইচ্ছা হয় না শুনতে
ভালোবাসি তোমায়..,
তারা বোঝেনা বিষন্নতা আর নিরবতা
কিভাবে কাঁদায়।
--------------------
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।