কষ্টগুলো
- আবু জাফর বিশ্বাস
খুশিতে কেউ জাগেনা দিনের
শেষে রাতগুলি,
আনন্দে কারো চোখের নীচে
পড়ে না কালি।
যার রাত কাটে বেনসনের
সর্বনাশী ধোয়ায়,
স্বপ্ন আর অনুভূতিগুলো বিষাক্ত
বাতাসে উড়ায়।
মুখে বলে ভালো আছি চোখে
অশ্রুর সাগর,
মন বলে বেঁচে আছি
পাইনা কারো আদর।
দুঃখ ভোলার ব্যার্থ চেষ্টা
ঘিরে আছে হতাশা,
ব্যার্থতার দীর্ঘ রাত
কাটে না সে সহসা।
ওদের কষ্টগুলো শুধু রাতেই
যন্ত্রণা দেয়..,
রাতের শেষে ভোরের আলোয়
মিলিয়ে য়ায়।
----------------------
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।