স্মৃতির চোরাবালিতে
- আবু জাফর বিশ্বাস
রাতজাগা মানুষগুলো হয়
একটু অদ্ভুত!
সারারাত জেগে স্বরণ করে
নিজের অতীত।
কিছু মানুষ রাত কাটায়
বেলকনিতে দাড়িয়ে,
কারো কাটে চোখের জ্বলে
বালিশ ভিজিয়ে!
এদের ভালবাসার বাগানে হয়ত
ফোঁটেনি ফুল,
ভালবাসার রংধনুতে হয়নি
সাতরঙের মিল।
অবিশ্বাসী কেউ ভালবাসার বাগানে
ঢেলেছে বিষ,
স্মৃতির চোরাবালিতে নিজের দোষ
খোঁজে অহর্নিশ।
এক সময় যার হাতে থাকত শুধু
প্রিয়তমার ছবি,
ব্যর্থ জীবনে হতাশার দিগন্তে
মিলিয়ে গেল সব’ই।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।