নিঃশেষিত হ্রস্বতা
- আবু জাফর বিশ্বাস
সাম্প্রদায়িক দাঙ্গা মন্দির ভাঙ্গা
করছে সহিংসতা,
হিংসা-বিদ্বেষ, হামলা, মামলা,
নিঃশেষিত হ্রস্বতা।
কে দেবে সার্বভৌমত্বের নিশ্চয়তা
বিধানের আশ্বস্ততা;
মা-বোনের সম্ভ্রম সন্মানের
নিশ্চিত নিরাপত্তা?
মুক্তিযুদ্ধের বিজয়ে অর্জিত
স্বাধীন দেশের জনগণ;
৪৭ বৎসর পরেও কি হয়েছে
তাদের স্বপ্ন পূরণ?
দুর হয়নি বৈষম্য বিভাজন
আসেনি অর্থনৈতিক মুক্তি,
সকল গঞ্জনা বঞ্চনা রুখবে,
দেশের যুবশক্তি।
অপশক্তির অপতৎপরতা, স্তব্ধ করার,
দৃপ্ত শপথ;
বাঙালির অস্তিত্বের অঙ্গিকারে
ছাড়বো না রাজপথ।
শিক্ষার দ্যুতি ছড়াক জ্যোতি
তবে হবে উন্নত জাতি,
আলোকিত মানুষের আলোর পরশেই
হতে পারে মুক্তি।
-----------------------
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।